নিজস্ব সংবাদদাতা, শ্রীহরিকোটা, 23 আগস্ট, 2024: ভারতের চন্দ্রযান-3 এর বহু প্রতিক্ষিত চন্দ্রাভিযান সফলভাবে সম্পন্ন হল এবং সেই সঙ্গে ভারত মহাকাশ গবেষণায় এক ইতিহাস সৃষ্টি করল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই প্রকল্পের দায়িত্বে ছিল। চন্দ্রাযান-3 মিশনের মূল দুটি অংশ হল ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’ যা চন্দ্রযান-2-এরও অংশ ছিল। কিন্তু চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে প্রবেশের সময় ভেঙে পড়ে। তাই চন্দ্রযান-3 এর উৎক্ষেপন পিছিয়ে দেওয়া হয়।
ঐতিহাসিক 14 জুলাই 2023 তারিখে শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে দুপুর 2 টা 35 মিনিটে (IST) 3900 কেজির চন্দ্রযান-3 L.V.M-3 রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপন করা হয়। সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে 23 আগস্ট 2023-এ ঠিক সন্ধে 6 টায় অবতরণ করে। বর্তমানে ভারতই হল একমাত্র দেশ যা চাঁদের দক্ষিণ মেরু অভিযান সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হল। এই মিশনের মূল উদ্দেশ্য হল চাঁদের ভূ-প্রকৃতি, খনিজসম্পদ এবং বায়ুমন্ডল সম্পর্কে গবেষণা করা। এছাড়াও চাঁদের উৎপত্তি এবং বিবর্তন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। সর্বোপরি, এই সফল উৎক্ষেপনের ফলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত অন্যান্য দেশের থেকে বেশ কয়েকধাপ এগিয়ে গেল।


pfSmwmIAXThEPDXpVPTZJVm
Very helpful